Featured

সরলতা ও অন্যান্য কবিতা

আমার পঞ্চম কবিতার বই ‘শাদা সন্ত মেঘদল’ বার হইছিল বইমেলা ২০১১ সালে। প্রকাশক ছিলেন সরকার আশরাফ, সম্পাদক, নিসর্গ। কবিতাগুলি ২০১০ সালের দিকে লেখা। বিদেশে আসছি প্রায় একযুগ হয়ে গেল কিন্তু দেশের বন্ধন থেকে মুক্ত হইতে পারতেছি না। দেশের জন্য কী যেন একটা মায়া, ভালোবাসা সারাক্ষণ মনে, প্রাণে জড়িয়ে থাকত। কলেজ থেকে ফেরার পথে হারিয়ে যাওয়া … Continue reading সরলতা ও অন্যান্য কবিতা

Featured

কাফকা

অকাল প্রয়াত আমার ভাই নাসরুল্লাহ আল বাকী স্মরণে

Featured

‘কবির নামাজ’ থেকে কয়েকটি কবিতা

কবিতার ভেতরে কবিতার ভেতরে গিয়ে আজান দিতে চাই।কিন্তু কোনো মসজিদ পাই না বলে ফিরে আসি।বারান্দায় গিয়ে আজান দিই 'আল্লাহু আকবর''আল্লাহু আকবর।'দূরে দাঁড়িয়ে থাকে- বিদেশি পাইনগাছ।বলে- যাও মিয়া, ঘরের ভেতরে যাওনিজের ঘরে গিয়া বিবিরে চুমা খাও।আমি নাছোড় বান্দা,আয়াতে বিশ্বাস করিকোরানের ভাষার মোজেজা বুঝি।আবার ‘আল্লাহু আকবর’ বইলাশাদা কাগজে কলম চালাই।এইবার একটা লাল মসজিদ খুলে যায়বাংলা শব্দ, বাক্য, … Continue reading ‘কবির নামাজ’ থেকে কয়েকটি কবিতা

Featured

“মায়া কমলাপুর” থেকে কয়েকটি কবিতা

হাশর আমিও হঠাৎ উড়ে পড়ব সীমান্তে। তপ্ত বালিসৌধেগুলিবিদ্ধ ডানা আর রক্তচক্ষু উজাড় করে দেখবোগুটি পোকার মতোন মানুষের ঢল, খাঁ খাঁ বায়ুস্বর,আত্মভোলা, মূর্তি-সেবীদের ঘুর্ণিনৃত্য, অগ্নিঘর । দেখবো আকাশ চূর্ণ হয়ে পড়ছে অবাক লোকালয়ে!যেন কার্পাসের ফুল, মাথায় রোদের ছুরি- জল,পানি দূর।তখন একাকী নিরিবিলি তোমার পাগল দুটি চোখ,হে গভীর বনভূমি থেকে ডানা ঝাপটিয়ে আসাবিস্ময় সুন্দর!  আমাকে কি চোখ তুলে … Continue reading “মায়া কমলাপুর” থেকে কয়েকটি কবিতা

সনেটগুচ্ছঃ রক্তপরদেশনামা

সনেটগুচ্ছ | আবু সাঈদ ওবায়দুল্লাহ      ১. (উৎসর্গঃ মাইকেল মধুসূদন দত্ত) অক্ষয় বাঙলা, তুমি স্বর্ণগর্ভ- সহস্র ভাষার! আরবি, ফারসি, তুর্কি, পুর্তগিজ, আর্য বা পাহাড়ি ভাষাভাব নিয়ে রঙ্গ করো, আলো নাচাও আশার। কত প্রাণ কত গান তোলো- মধুর রাগিনী ভারি। তোমার তো নাই লোকঘৃণা- জাতি, বংশ, কুল নিজেকে বিলিয়ে নির্বিচার কোলে নিয়েছ বিশ্ব। কিন্তু যদি … Continue reading সনেটগুচ্ছঃ রক্তপরদেশনামা

Featured

কয়েকটি প্রেমের কবিতা

আম্মা আম্মা চলে গেলে- সাদা কাপড় পড়ে থাকে আলনায়।তাকে দিয়ে কাঁথা বানিয়ে শুয়ে থাকি শীতরাতে।সারা কাঁথায় নাড়ি-কাটা রক্তের গন্ধ!না দেশ না সীমান্ত এমন ঠিকানাহারা দিনে‘ওবায়দুল্লাহ ওবায়দুল্লাহ’বলে- কে ডেকে ওঠে অন্ধকারে?প্রথম জন্মের মুহূর্ত- ফুল আর সৌরভের বাগান।সারা বাগানে একটানা গোলাপের কলরবঃ রাব্বির হাম হুমা কামা রাব্বি ইয়ানি সাগিরা। ভোরের মসজিদ সব ভাষা থেমে থাকে এইখানে।অথবা সব … Continue reading কয়েকটি প্রেমের কবিতা

সুব্রত অগাস্টিন গোমেজের সাথে আবু সাঈদ ওবায়দুল্লাহ’র কথোপকথন।

স্থান- সিডনি, তারিখ- ১৬ ডিসেম্বর, ২০১২। কবি সুব্রত অগাস্টিন গোমেজ আর আমি একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করেছি। সে তো অনেকদিন হয়ে গেল। এখন আমরা দুজনেই অস্ট্রেলিয়ার সিডনিতে থাকি। সুব্রত এখানে প্রায় ১৬/১৭ বছর আর আমি এক যুগের একটু বেশি। পেশায় সুব্রত আই, টি স্পেশালিস্ট আর আমি এখানকার একটি কলেজের ইংরেজির শিক্ষক। সুব্রতকে … Continue reading সুব্রত অগাস্টিন গোমেজের সাথে আবু সাঈদ ওবায়দুল্লাহ’র কথোপকথন।

Featured

বাঙালি মুসলমান নারীর মন

বাঙালি মুসলমান নারীর মনের খোঁজ নিতে গেলে যার কথা সর্বপ্রথমে আমাদের মনে আসে তিনি হইলেন বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন। বিংশ শতাব্দীর প্রথম দিকে বেগম রোকেয়া ঐতিহাসিকভাবে পিছিয়ে পড়া বাঙালি মুসলমান নারীদেরকে ভালো মুসলমান হিসাবে বাঁচার অধিকারটুকুর পরিবেশ তৈরি করে দিতে চাইছিলেন। তখন ভারতবর্ষের সকল ধর্মের সমাজ বিশেষ করে এর নারী সদস্যগণ শিক্ষায়, দীক্ষায় ও সামাজিক … Continue reading বাঙালি মুসলমান নারীর মন

Featured

আমার দ্বিতীয় কবিতার বই–বাল্মীকির মৌনকথন(১৯৯৬)

আমার দ্বিতীয় কবিতার বই- বাল্মীকির মৌনকথন বের হইছিল ১৯৯৬ সনে। এই বইয়ের অনেক কবিতাই কবি খোন্দকার আশরাফ হোসেন সম্পাদিত লিটল ম্যাগ ‘একবিংশ’ তে প্রকাশিত। এর আগের বছর ‘শীতমৃত্যু ও জলতরঙ্গ’(১৯৯৫) বের হইছিল। পাঠক এর আগের একটা পোস্টে আমার প্রথম বইয়ের কবিতার চরিত্রগুলি হয়ত খেয়াল করেছেন। প্রথম কবিতার বইতে আমার ‘আমিকে’ চূর্ণ আয়নায় দেখা এবং ব্যক্তিগত … Continue reading আমার দ্বিতীয় কবিতার বই–বাল্মীকির মৌনকথন(১৯৯৬)

Featured

সাম্প্রতিক লেখা কিছু কবিতা

মায়ের মুখ কোথাও একটা রৌদ্র পড়ে আছে মায়ের মুখের মতো। ব্রিজ ভেঙ্গে পাখি তো উড়ল, হাত থেকে সরে গেল গলিপথের বাবলা। হাতি চলে, হাতি চলে সমস্ত পাড়া গাঁ সিরাজ হয়ে যাওয়ার গান। দেখি কোলাকুলি করছে কলকাতার ঝাউগুলো। নিচে নেমে যায় হালকা চালের গীতিময় সন্ধ্যা। বাড়িতে এলেই- বাবা তুই ভাত খাবি? অপেক্ষার ছায়াগুলো গোলাপ গাছের চারা। … Continue reading সাম্প্রতিক লেখা কিছু কবিতা

কান্টের দর্শন, নন্দনতত্ব ও কবিতা

জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের দর্শনের ভিত্তিমূলে আছে ট্রান্সেন্ডেন্টাল আইডিয়ালিজম। বাংলায় যাকে সজ্ঞালব্ধ(অতীন্দ্রিয়) ভাবাদর্শ বলা যাইতে পারে। এই ভাবাদর্শকে ভিত্তি  করে পরে আর এক জার্মান ভাবাদর্শের হেভিওয়েট দার্শনিক হেগেল তার বিখ্যাত ‘ফেমেনেলজি অব স্পিরিট’ বইতে এইটাকে নতুন মাত্রা দেন। ট্রান্সেন্ডেন্টাল ভাবাদর্শ মন এবং বস্তুর মধ্যে সম্পর্ক বিষয়ে একটি তত্ত্ব। তিনটি মৌলিক থিসিস এই তত্ত্বটি তৈরি করেঃ … Continue reading কান্টের দর্শন, নন্দনতত্ব ও কবিতা

জন্মদিনে পাওয়া শুভেচ্ছাগুলো

কবি আবু সাঈদ ওবায়দুল্লাহর জন্মদিনে শুভেচ্ছা সৈয়দ নাজমুল করীম আজ ৯ সেপ্টেম্বর, কবি আবু সাঈদ ওবায়দুল্লাহর শুভ জন্মদিন । কবিতায় তাঁর নিমগ্ন যাত্রা আশির দশকের শেষের দিকে শুরু হলেও, পরিচিতি ও বিকাশ নব্বইয়ের দশকেই । নব্বইয়ের স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল কবিদেরই অন্যতম তিনি । তাঁর কবিতার বিষয় যা-ই হোক, লক্ষ্য করেছি; - অলঙ্করণ ও ভাষা স্বাতন্ত্রের … Continue reading জন্মদিনে পাওয়া শুভেচ্ছাগুলো

Featured

বাঙ্গালি মুসলমান কবি

আমি বাঙ্গালি মুসলমান কবি আমার সামনে ঝুলে রবীন্দ্রনাথের ছবি। বলে- তুই এত দিওয়ানা হলি ওরে ও মুসলমান কবি! আমি বলি- আমারে একটা নাম দেন ওহে শান্তিনিকেতনী পির। বন্ধক রাখেন তরবারি- ধনুক ও তীর। আমাকে কবিতাভাষা দেন নদী নদী। আমি যেন মাছ হই- মাছের শিকারি। আমার উঠোনে জাগে নিমগাছ তার ফুল ছাড়ে আজব কস্তরি ঘ্রাণ আমি … Continue reading বাঙ্গালি মুসলমান কবি

আমি ও ২২শে শ্রাবণ

আবু সাঈদ ওবায়দুল্লাহ বাইশে শ্রাবণ আসলে পরে একটা রবীন্দ্রনাথ আমার পাশে বইসা থাকে। আমার গরুর মাংস খাওয়া দেখলে তিনি চইলা যান না বা আমার ‘আল্লাহু আকবর’ বইলা আজান দিলেও রাগ করেন না। তিনি আমার মুখের দিকে তাকাইয়া থাকেন। আমি- সোনার তরী, গীতাঞ্জলি, নির্ঝরের স্বপ্নভঙ্গ- এইসব কবিতা আবৃত্তি কইরা শোনাই। রবীন্দ্রনাথের পিপাসা লাগে। আমি পানি আইনা … Continue reading আমি ও ২২শে শ্রাবণ

Featured

আমার বইগুলো

প্রকাশিত বইকবিতাঃনতুন পাণ্ডলিপির দিনে [বৈভব ২০২০]কবিতাসংগ্রহ [মেঘ ২০১৯)সিজদা ও অন্যান্য ইসরা [চৈতন্য, ২০১৬]ক্রমশ আপেলপাতা বেয়ে [চৈতন্য, ২০১৫]নো ম্যানস জোন পেরিয়ে [শুদ্ধস্বর, ২০১২]জল্লাদ ও মুখোশ বিষয়ক প্ররোচনাগুলি [নিসর্গ, ২০১২]শাদা সন্ত মেঘদল [নিসর্গ, ২০১১]গানের বাহিরে কবিতাগুচ্ছ [নিসর্গ, ২০১০]পলাশী ও পানিপথ [নিসর্গ, ২০০৯]বাল্মীকির মৌনকথন [জুয়েল ইন্টারন্যাশনাল, ১৯৯৬]শীতমৃত্যু ও জলতরঙ্গ [জুয়েল ইন্টারন্যাশনাল, ১৯৯৫]গদ্যঃ কবিতার ভাষা [চৈতন্য, ২০১৬]গল্পঃ বন্ধুর মৃত … Continue reading আমার বইগুলো

‘ইসলামি আবহে মুসলমানি ঐতিহ্যের’ কবিতা

প্রিয় পাঠক, আপনি লক্ষ্য করে থাকবেন- আমি মাঝে মধ্যে ‘ইসলামি আবহে মুসলমানি ঐতিহ্যের’ কবিতা লিখি। সেই কারণে আমার শুভানুধ্যায়ীদের মধ্যে কেউ কেউ আমাকে ‘সাহসী কবি’ বলেন। তারা আমাকে ‘সাহসী’ কেন বলেন- চিন্তা করে দেখি। আগে কখনো আমাকে এমন ভাবে বলা হয় নাই। তার মানে আমার কবিতায় একটা পরিবর্তনের সুর তারা আবিষ্কার করতে পারছেন। কী সেই … Continue reading ‘ইসলামি আবহে মুসলমানি ঐতিহ্যের’ কবিতা

বিষয়ঃ ম্যাকবেথের মন

মধ্য আশির দশকে ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্যে পড়ার সময়, আমাদেরকে রোমান্টিক কবি- জন কিটস, শেলি, বায়রন, এবং আধুনিক এলিয়ট, ইয়েটস, ডিলান টমাস, ফ্রস্ট ইত্যাদি পড়ার সাথে সাথে জিনিয়াস শেক্সপিয়ারও পড়তে হইত। শেক্সপিয়ারের চারটা ট্রাজেডি আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল- হ্যামলেট, ওথেলো, কিং লিয়ার ও ম্যাকবেথ। সত্য যে তখন শুধু পড়ার জন্য পড়তাম, পরীক্ষা পাশের জন্য অথবা … Continue reading বিষয়ঃ ম্যাকবেথের মন

Featured

আবু সাঈদ ওবায়দুল্লাহর সাথে হোসেন মোফাজ্জলের কথাবার্তা

আবু সাঈদ ওবায়দুল্লাহ : অনেকদিন হইলো আমাদের দেখা হয় না। একবার আমরা সিদ্ধান্ত  নিছিলাম যে আমরা এক সাথে বসবো, সাহিত্য নিয়ে আলোচনা করবো। সময় আর সুযোগ হয়ে উঠে না তাই পারি না। ঈদ উপলক্ষ্যে আজ একটু এক সাথে হইতে পারছি। তাই আশা করি কিছু কথাবার্তা বলা যাবে। কেমন  আছেন?   হোসেন মোফাজ্জল : ভালো আছি। ঠিক … Continue reading আবু সাঈদ ওবায়দুল্লাহর সাথে হোসেন মোফাজ্জলের কথাবার্তা

কবিতার ভাষার দিকে পৌঁছানো

কবিতায় জোর চলে না, কবির ওপর জোর চলে। মানে কবি ইচ্ছা করলে নতুন ভাষা শিখতে পারে, নিজের পড়াশোনা বাড়াইতে পারে, সাথে সাথে তার রুচিবোধও চেইঞ্জ করতে পারে। কোনো শিল্প সৃষ্টি- ইমানুয়েল কান্ট কথিত ‘প্রায়োরি’র মতো- মানে এই বোধ স্বয়ংসম্পূর্ণ, কোনো রকম শর্ত সাপেক্ষহীন। এই বোধ কবি যেখান থেকেই পাক না কেন- এইটা আগে থেকেই জেনিটেকেলি … Continue reading কবিতার ভাষার দিকে পৌঁছানো

গল্পের বই থেকেঃ বন্ধুর মৃত স্ত্রী

বন্ধুর মৃত স্ত্রী স্ত্রী মারা গেলে সে কি আর স্ত্রী থাকে বা তার সাথে কিরকম সম্পর্ক হয় যখন সে শুধু মাটির সম্পত্তি। বেঁচে থাকা সময়ে যে কাছাকাছি ডাকাডাকি আলোঅন্ধকারে দেখাদেখি দিনেরাতে হয় এখন এমন তো কিছু আর হয় না। মানে শরীরী থাকা ছাড়া সম্পর্কটা কেমন হয় কোনো যোগাযোগ কি ঘটে যা উপস্থিতির সাথে সম্পর্কযুক্ত। অথবা … Continue reading গল্পের বই থেকেঃ বন্ধুর মৃত স্ত্রী

Featured

বই থেকেঃ নতুন পাণ্ডুলিপির দিনে

সালাম বাংলা সালাম বাংলা, তোমাকে নিয়েছি গুপ্ত ডালিমে স্কুলের টেবিলে, গোসলের অতি গরম পানিতে। জনকলরব, লোহার পাথর, খানসেনা আর পলাশী সিরাজ, ইমাম হোসেন কারবালা খঞ্জরে! যেন বা  আমার কলিজা তোমার যেন বা তোমাকে দিয়েছি হাজারো পানিপথ! তোমার শুধুই জয় হোক- ওগো অক্ষয় হিমালয়! তুমি কি শুধুই সীমানা ছাড়াবে- রক্ত লেগুনে? কী চাও শিকারি ভাষায় গোলাপ … Continue reading বই থেকেঃ নতুন পাণ্ডুলিপির দিনে

আবু সাঈদ ওবায়দুল্লাহ’র কবিতা: শব্দজাদু বিকিরণের দেশসমূহ

সারওয়ার চৌধুরী   দেশ আছে ভিতরে, দেশ আছে বাইরে। ভিতরের দেশেও দেশসমূহ, বাইরের দেশেও দেশসমূহ। কবির চিন্তা প্রক্রিয়ার দেশে, চোখে পড়ে, শুধু কবি কর্তৃক প্রজেকশন করা দেশসমূহ থাকছে না। পাঠকেরও অ্যালেথিক নেটওয়ার্ক এসে অর্থসমূহের মহাদেশ নির্মাণ করে। শব্দেরা নিয়ে আসে অনুভূতির প্রিয়তর উত্সব। ভাষার দৌলতে বিস্ময়কর দৃশ্যসমূহের উন্মোচনও করেন কবি। অন্য প্রকার উদ্বোধন তো থাকছেই।আবু … Continue reading আবু সাঈদ ওবায়দুল্লাহ’র কবিতা: শব্দজাদু বিকিরণের দেশসমূহ

কবি বারীন ঘোষালের সাথে এক সন্ধ্যা

  ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে প্রয়াত কবি বারীন ঘোষাল সিডনি বেড়াতে এসেছিলেন। তিনি এসে রাতেই আমাকে ফোন করে তার বাসায় আমন্ত্রণ জানান এই বলে - সাঈদ চলে আসো, আলাপ করবো। পরদিন ৩০ সেপ্টেম্বর আমি আমার ক্লাস শেষে, ট্রেনে করে তার বাসার দিকে যাত্রা শুরু করি। বাসার সামনে গিয়ে দেখি আছরের নামাজের টাইম হয়ে গেছে। কোথায় … Continue reading কবি বারীন ঘোষালের সাথে এক সন্ধ্যা

একটি কবিতার জন্ম

কবিতা যে কষ্ট কল্পিত সৃষ্টি নয় তা আর বলার অপেক্ষা রাখে না। কষ্ট কল্পিত কবিতা প্রাণহীন, বিরক্তিকর। আর যে কবিতা- স্থান, কাল, পাত্র, স্মৃতি, ঘটনা, অভিজ্ঞতা, অনুভূতির সংশ্লেষণে গড়ে ওঠে তা হয়ে ওঠে জীবন্ত। তবে সত্যিকারের কবিতা যে কীভাবে আসে তা বলা মুশকিল! কারণ একটি কবিতা জন্মের ইতিহাস এক এক কবির কাছে এক এক রকম। … Continue reading একটি কবিতার জন্ম

‘কবিতাসংগ্রহ’ এর ফ্ল্যাপ থেকে

আবু সাঈদ ওবায়দুল্লাহ’র কবিতা মাল্টিলেয়ারড, কেন্দ্রহীন, কখনো বিমূর্ত বা পরাবাস্তবতার টেক্সচারে রচিত। তাই তার কবিতা প্রথম পাঠেই উন্মোচিত হয় না সহজে, পাঠকের আরো একটু সময় করে পড়ে নিতে হয়। তখন ধীরে ধীরে তার অবগুন্ঠন ভাঙতে থাকে আর আমরা বিস্ময়ে তার কবিতায় অবগাহন করতে থাকি। সাঈদের কবিতা বদলেছে বহুবার। বাংলাদেশে থাকা অবস্থায় তার কবিতা স্বদেশের শিকড়জুড়ে, … Continue reading ‘কবিতাসংগ্রহ’ এর ফ্ল্যাপ থেকে

দেয়ালের পাশে 

১ মেলেছে  লুলুখেলা শান্ত পৃথিবীতে। কিসব পাগলভাষা, রক্তবুলি প্রজাদের দ্বীপে! আমাকে কাটে নিরিবিলি সাপ আর নেওলে। ২ দুধারে কি ফুটছে হামিশ? শীতে লিখে রাখি হুদ পাখির নাম। যেন গলা চিনে আনে সুলায়মান পয়গম্বর! ৩ হায় আল্লাহ আমি কী করি এখন? তামাম আমি ডাকছি মায়ের দুপুরে! কিভাবে তোমার স্মরণ কাটে কিভাবে অকৃতজ্ঞ থাকে মাটি ও মানুষ! … Continue reading দেয়ালের পাশে 

যমজ কবিতা

  পানিপথ রিটার্নস অনেক আগুন নিয়ে জল হয়েছি। নদী এসে একটি মেয়ের মুখ- ঘুমন্ত সাম্পান। পাশা খেলাও শেষ। পালিয়ে দরবেশ সেজেছে বহুপীরের ডাকাত। আর দূরে ফোটা ছাতিম গাছ লিখছে তুষার পড়ার সন্যাস! মানুষেরা বালি মাখছে কয়েদিপায়ে এতদিন পায়ে পায়ে শেকলের ভাষা হিংসার রঙ- ডালিম ফাটানো লাল। স্বপ্ন ধনুক, স্বপ্ন চুনারুর লেলিহান খাঁজ। রোদের চুমুক এখন … Continue reading যমজ কবিতা

‘সিজদা ও অন্যান্য ইসরা’ কবিতা বইয়ের ফ্ল্যাপ থেকে

কবির চেতনাপ্রবাহে থাকে কবির কাল, কবির মানস ও ভূ-বাস্তবতা। থাকে জন্ম, মৃত্যু, সৃষ্টি আর স্রষ্টা-ধারণা সম্পৃক্ত বিষ্ময়। সেখানে চলে পরম সত্তাকে চেনা ও জানার, আশা ও নিরাশার ভ্রমণ, যুগপৎ শান্তি ও রক্তপাতের চাঁদমারি। কিন্তু সবকিছুর পরে কবির উপলক্ষ ভাষা মানে কবিতার ভাষা। সেই ভাষা ধরে, কবিতার গ্রাউন্ড তৈরি হয়। সেই জায়গাতে দাঁড়িয়ে কবি আবু সাঈদ … Continue reading ‘সিজদা ও অন্যান্য ইসরা’ কবিতা বইয়ের ফ্ল্যাপ থেকে

’সে’ সর্ম্পকিত সমস্ত ধাঁধা

  ভারি মেঘ জমেছে জানালার কিনারে তার দাঁড়ানো কলসের আকার! পর্দার আড়ালে আরো চিত্রিত দুধ দুধের চাকু -বুক বরাবর। এরকম একলা রোয়া ওঠা লাল সবুজ পেঁপেতে মাছি আর ভোঁ ভোঁ হিংসাখেলার বাঁশি। এভাবে সীমানা যখন উন্মুক্ত এক নখদন্তহীন বাঘ বসল মায়াবিড়ালে! ## কোথাকার কোন জল কোথায় এসে লাগল শান্ত হাতের খনি- রক্ত দেজাভুঁ! গড়িয়ে নামছে … Continue reading ’সে’ সর্ম্পকিত সমস্ত ধাঁধা

পাঁচটি কবিতা- আবু সাঈদ ওবায়দুল্লাহ

ভবিষ্যৎ ২০১৬ সাল বা তার পরের কবিতায় রক্ত শব্দটি অনেক বার বলা হবে যেমন পিরহান মাছ যেমন ব্রিজপার খুলে সৎ মেয়েদের গোসল আরো আরব আসবে আরো জুলফিকারের ভেতর পীর একটি পাখি। একটি সঙ্গীত কতো দূর বেজে আবার রক্তপাতের চিঠি! বন্দি করে থাকবে শাহজাহান তার পুত্র দারাশিকোহ তারা জেনে যাবে শাহজাহান অমরত্ব চায় না নূরজাহানে একটি … Continue reading পাঁচটি কবিতা- আবু সাঈদ ওবায়দুল্লাহ

The art of floating

উত্‍স: The art of floating

The art of floating

  (For the little boy Aylan) Floating on the ocean-ripples gives you a feeling of lightheadedness or a vision of a dervish. Because everything is so balanced and mysterious under the water! Or what about your face-down game. You see- your body is a fish, hanging in the sea-air. That’s great resurrection moment! You know. … Continue reading The art of floating

Thirty Poems by Abu Sayeed Obaidullah

Thirty Poems_Abu Sayeed Obaidullah

লাল গুলির দোস্তানা

কিনারা জলমেয়েদের আবলুশে জেগে থাকি তুমি কাক তুমি পক্ষী উড়িয়ে আনো ভাত কুড়ানোর ধী। গানের পাখিরা বেহালা করছে অবিরত তবুও আমি আর জাগবো না জেনে রাখো। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ভাষা খুঁজি হা গোলাপ হা জবা--গুচ্ছ তিতির গুঁজে দিই জলবনহুরের ছাতিতে। শাদা তিমির উপমা আজ এই ভোরের সকাল ঘুমের কাঁকড়ারা জরায়ুতে লুকায় তুলতুলে মাছবাচ্চাদের। এখানে বালির … Continue reading লাল গুলির দোস্তানা

ছুটির দিনে

জমেছে জেরুজালেম এক গাছের ডালে তার কেন্দ্রস্থানে মায়াবী ঈসা। তুমি দম নাও তোমার ক্যামেরা থেকে পাথর ছোড়াদের খুনিমুখ। তোমার কি আজ জন্মগ্রহণ? তোমার কি তারাদের বনে কাঠুরিয়াদের গান? তাই করো একটা চোখ লুকিয়ে রাখো আর ঝিল্লি দিয়ে ঢুকে পড়ুক জুডাসের হাত! **** কিছু মাছ আটকে আছে কিছু মাছ তীরে এসে জেনিফারের চোখ; তার লম্বা বাবুই … Continue reading ছুটির দিনে

এক পাতার সিঁড়ি: একটা কবিতা যেভাবে লেখা হলো

সাদা পাতা আমার সামনে ঘুরাঘুরি করে। ক্লাসে, লাইব্রেরি, রেস্টুরেণ্ট, বাজারের লিস্ট আর ট্রেনে জানালার বাইরে। আমার দিকে আঙুল দিয়ে ইশারা দেয়। এখন এই যে আমার সামনে সে পা ছড়িয়ে বসে আছে, তাক করে তাকিয়ে আছে- একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে যেন। একদিন, দুইদিন সাতদিন যায় সে আমার পিছু ছাড়ে না। আমার বিছানায়, আমার পায়ের কাছে বসে … Continue reading এক পাতার সিঁড়ি: একটা কবিতা যেভাবে লেখা হলো

দুটি কবিতা

তোমাকে দেখে দেখে তোমাকে দেখে দেখে গুলি করার কথা ভুলে যাবো এই প্রহরীদিবসে সকালের জেলখানা- নদীপথের ফুল। বোতাম খুলে আজ সবটাই দেখব চরাচরে হাঁসের মৌসুম বোকাদের ব্রিজ, এইসব অতি কমলাফল! তোমাকে দেখে দেখে আজ কবর দিয়েছি বীরবাহুদের। রণক্ষেত্র শূন্য পথে পথে মাদুর খুলছে আর ঝাণ্ডা উড়ছে স্মৃতি-পালকদের। আহা আমার শহীদপ্রতিভা আজ আলোস্তন হয়ে বিছানায় ফুটলো … Continue reading দুটি কবিতা

তিনটি কবিতা- আবু সাঈদ ওবায়দুল্লাহ

নতুন পাণ্ডলিপির দিনে মোরগের জায়গায় লাল ঝুল বারান্দায় তন্দ্রাতারা, ফুল। ছদ্মঝর্না, মার্বেল গোল মেয়েদের তমাল। ঠেলে ঠেলে উঁচিয়ে আসছে কলম্বাসের জাহাজ তাতার এই মানুষরূপ চাঁদ চাঁদ মাছেদের ছায়াসাঁতার। সূর্যলেখা জমছে আগামীদের কবরে শব্দের ভেতর শব্দ, প্রস্তরের ভেতর প্রস্তর উইডিবি, একটা একটা ফুলগাঁথা একটা একটা নিকোটিনের ঠোঁট ছড়িয়ে পড়ছে লুকানো বিবাহের যোনিফুলে। ৬/১১/২০১৪ অন্ধকারে রক্তনাশের পরও … Continue reading তিনটি কবিতা- আবু সাঈদ ওবায়দুল্লাহ

মেয়ে কবিদের কবিতায়

আবু সাঈদ ওবায়দুল্লাহ মেয়ে কবিদের কবিতায়- অতি বিশেষণের ভার দেখে আমার চিড়িয়াখানার হাতি আর একটা বিষহীন বোকা অজগরের কথা মনে আসে। ওরা কী সহজে 'নীলাভ আকাশ' আর 'শীতার্ত সন্ধ্যা' মেখে দেয় বুকের দুধ-মমিতে। আর্শ্চয্য! তারা ভাবতেই পারে না যে- এইসব নিরাপদ আলো আর আলেয়ার  বাইরে- আরো কিছু গাছ আর গহন                                       খুলে হাতের কামিলে! আরো … Continue reading মেয়ে কবিদের কবিতায়

বিচ্ছিন্নতাবাদির কবিতা

বিচ্ছিন্নতাবাদির কবিতা ১ বিচ্ছিন্নতাবাদিদের মুখ পরে আছি লৌহতারকাদের বনে গুলি ফুটছে, খা- খা সীমান্ত ছেনে রক্তপিপাসুর ক্যামেরা। দুরে লাল দেখা যায়- ট্রিগার চেপে গোলাম হয়ে আছে বন্ধুর রাইফেল! আমি ফাঁদে আটকানো শিকার হা করে আছে শত্রু কবলিত রণক্ষেত্র! জমে বেয়নেট-মুখ, দলত্যাগীদের প্যারাসুট পাড়া আর পড়শির হারেমে- দিল চমন অ্যান্টেনা। ঠিকানা বদলাই- তিতির ও তন্দুরে রাখি … Continue reading বিচ্ছিন্নতাবাদির কবিতা

কথা আর কবিতা: জীবনানন্দ দাশকে স্মরণ

কথা জীবনানন্দ দাশের ‘বোধ’ কবিতাটির কথা সবার মনে থাকে। আধুনিকতার  ‘কবি-শহীদ’ যতই কবিতার আড়ালে তার ক্লান্তিহীন মরবিডিটি, অনিকেতের সাধনা, মানুষের আস্তানা মানুষের সংঘ থেকে স্বেচ্ছা নিবার্সনের অবস্থানটির কথাটি বলতে চান না কেন, শেষ পর্যন্ত এটি মানুষের হারিয়ে যাওয়া সংঘবদ্ধতাকে ফিরে পাওয়ার বেদনাভারাক্রান্ত অস্তিত্বকেই যেন প্রকাশ করে। ‘মানুষের মুখ দেখে কোনোদিন/ মানুষীর মুখ দেখে কোনোদিন/শিশুদের মুখ … Continue reading কথা আর কবিতা: জীবনানন্দ দাশকে স্মরণ

কবিতাগুচ্ছ- আবু সাঈদ ওবায়দুল্লাহ

  নিউজপেপার      (সাভার ট্রাজেডি স্মরণে) লজ্জাস্থানে বসে পড়ো। খুনি মাছিরা দূর থেকে এগুলো দেখছে- তারপিন মাখানো মুখ, হাড়ের ক্যালসিয়াম                          আকস্মিক জিন-দুর্ঘটনা তার সাস্থ্যবান অতীত- সন্ধ্যার বাদামি রেস্তোরাঁর দিল দিলরুবার ওড়নার ফাঁক দিয়ে এসব আসামিছায়া!   কায়দা করে লাল এই গ্রাফাইট ফ্লোরে কোনো এক বাঘ এসে জঙ্গল জ্যু জ্যু খেলছে। যারা শুয়ে আছে তাদের ঝিম … Continue reading কবিতাগুচ্ছ- আবু সাঈদ ওবায়দুল্লাহ

‘জল্লাদ ও মুখোশ বিষয়ক প্ররোচনাগুলি’ থেকে কয়েকটি কবিতা

একটা কবিতা থেকে আর একটা কবিতার জন্ম না নিলে বুঝতে হবে এইটা একটা মৃত কবিতা, ভবিষ্যৎ-বিমুখ কবিতা। আর একটা কবিতা জীবিত হয় তার শেকড়ের রস পান করে অর্থাৎ তার নিজস্ব ভূমি, পরিবার, স্মৃতিচিহ্ন, ইতিহাস, ঐতিহ্যের পানি পান করে। আমার কবিতা উন্মূল নয় কখনো, তার ক্যানভাস জুড়ে আছে আমার স্বদেশ, আমার ‘ ছায়াপরিবার’ তার রক্তকথা, জন্মরেখা।  … Continue reading ‘জল্লাদ ও মুখোশ বিষয়ক প্ররোচনাগুলি’ থেকে কয়েকটি কবিতা