দেয়ালের পাশে 

মেলেছে  লুলুখেলা শান্ত পৃথিবীতে।

কিসব পাগলভাষা, রক্তবুলি প্রজাদের দ্বীপে!

আমাকে কাটে নিরিবিলি সাপ আর নেওলে।

দুধারে কি ফুটছে হামিশ?

শীতে লিখে রাখি হুদ পাখির নাম।

যেন গলা চিনে আনে

সুলায়মান পয়গম্বর!

হায় আল্লাহ আমি কী করি এখন?

তামাম আমি ডাকছি মায়ের দুপুরে!

কিভাবে তোমার স্মরণ কাটে

কিভাবে অকৃতজ্ঞ থাকে মাটি ও মানুষ!

তাই এবেলায় আর না ঘুমাই। চলি

ঘাস বিচালি গালিচার নাপাক থেকে

দূর পাল্লার জাহাজে!

বেহায়া করেছ মুখোশ। তার গুলচিরাগ থেকে শুধু দুশমনের রঙ।

যেন মেয়েদের ঠোঁট। লাল করে আনছে আদিম ছেলেদের পিস্তল।

হায় তোমাকে দেখেনি মুজতাবা! আমি পিরহান খুলে

ঘুমিয়েছি শত্রুদের কোলে। দেখেছি পাথরগাছ, দেখেছি-

হা করে মুখ খুলছে ঢাক ঢোল, মাটির পিঞ্জর।

২০/০১/২০১৮

পুরস্কার

#

পুরস্কারের কথা বলব না আমি।
তোমরা এই হাতিগাছ নিয়ে চলে যাও
পলাশী, আম্রকাননে।
দেখো লর্ড ক্লাইভ কিভাবে কাছে টানছে
জগতশেঠ, রাজা রাজবল্লভ। আর
দেখো একটি ভাঙ্গা নৌকা
সিরাজের পরিত্যক্ত জুতাখানি।
আর শোনো মর্মাহত মুর্শিদাবাদ,
তার দেয়ালের
হায় সিরাজ হায় সিরাজ প্রতিধবনি!

তার চেয়ে আমি বাদ মাগরিব এইসব পেস্তা বাদাম
আর মাঠভরা খরগোশের রুপ নিয়ে বসে থাকব।
দেখব অড়হর পাতার শীষ,
দেখব একটি কপিফুলের তন্দ্রা ছিঁড়ে
নেমে আসছে হাজার হাজার মৌদরবেশ।
আমি শুধু সারি সারি সবুজ চাই
চন্দ্রচোরদের তরমুজ বাগানে।
যেখানে লাল নিয়ে নৃত্য করছে
এতিম পিপড়েদের দল

০২/০২/২০১৮

Leave a Reply