বাংলা সাহিত্য ও ঔপনিবেশিক আধুনিকতা: রুচি, ভাষা ও ক্ষমতার প্রশ্ন

Featured

বাংলা সাহিত্যের প্রচলিত ইতিহাস পড়লে মনে হইতে পারে , বাংলা সাহিত্য উনিশ শতকের কলকাতায় আইসা হঠাৎ আধুনিক হইছে। ফোর্ট উইলিয়াম কলেজ, ইংরেজি শিক্ষা, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, মাইকেল, রবীন্দ্রনাথ- এই ধারাটাই যেন বাংলা সাহিত্যের মূল ইতিহাস। এর আগের পুঁথি সাহিত্য, সুফি কাব্য, নবী-রাসুলের কাহিনি, আরবি-ফারসি প্রভাবিত বাংলা, আরাকান রাজসভার সাহিত্য আর পূর্ববাংলার মুসলিম কবিদের রচনা যেন মূলধারার … Continue reading বাংলা সাহিত্য ও ঔপনিবেশিক আধুনিকতা: রুচি, ভাষা ও ক্ষমতার প্রশ্ন →

Islam Between East and West: সভ্যতা, সংস্কৃতি ও মানব অস্তিত্বের পুনর্বিবেচনা

Featured

বিশ শতকের মুসলিম বৌদ্ধিক ইতিহাসে এমন কিছু বই আছে, যেগুলি শুধু নিজেদের সময়রে ব্যাখ্যা করে না, বরং সময়রে অতিক্রম কইরা ভবিষ্যতের জন্যও প্রশ্ন ছুইড়া রাখে। আলিজা ইজেতবেগোভিচের Islam Between East and West ঠিক এইরকম একটা বই। এইটা কোনো প্রচলিত ধর্মতাত্ত্বিক বই না, আবার কোনো রাজনৈতিক ইশতেহারও না। বরং এইটা মানুষ, সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস আর মানব … Continue reading Islam Between East and West: সভ্যতা, সংস্কৃতি ও মানব অস্তিত্বের পুনর্বিবেচনা →

সূরা ইখলাস: অস্তিত্বের অভিমুখ ও নির্ভরশীলতার দর্শন

Featured

সূরা ইখলাসকে সাধারণত আল্লাহর একত্বের ঘোষণা হিসেবে পাঠ করা হয়। কিন্তু এর তাৎপর্য কেবল একটি আকীদাগত বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়। গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, এই সংক্ষিপ্ত সূরাটি মানুষের সমগ্র অস্তিত্বের অভিমুখ (orientation) পুনর্নির্ধারণ করে। এটি শুধু মানুষকে জানায় না যে আল্লাহ এক, বরং এটি মানুষকে শেখায় বাস্তবতা, আত্মপরিচয় ও ক্ষমতার প্রকৃত ভারসাম্য। সমসাময়িক সিস্টেমস … Continue reading সূরা ইখলাস: অস্তিত্বের অভিমুখ ও নির্ভরশীলতার দর্শন →

ভাষাভিত্তিক উগ্র বাঙালি জাতীয়তাবাদ: বাঙালি মুসলমানের ধর্মবোধ ভাঙার এক সাংস্কৃতিক প্রকল্প

Featured

  বাংলা ভাষাকে ভালোবাসা আর বাংলা ভাষারে ধর্মের জায়গায় বসানো এক কথা না। নিজের ভাষার প্রতি ভালোবাসা স্বাভাবিক। ভাষার জন্য লড়াই করা, ভাষায় সাহিত্য করা, নিজের ইতিহাস বলা- এইগুলি একটা জনগোষ্ঠীর সাংস্কৃতিক অধিকার। কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন ভাষারে শুধু যোগাযোগের মাধ্যম বা সাংস্কৃতিক পরিচয় হিসাবে না দেইখা মানুষের সর্বোচ্চ পরিচয় বানানো হয়। এই … Continue reading ভাষাভিত্তিক উগ্র বাঙালি জাতীয়তাবাদ: বাঙালি মুসলমানের ধর্মবোধ ভাঙার এক সাংস্কৃতিক প্রকল্প →

রবীন্দ্রনাথঃ সাংস্কৃতিক পবিত্রতা ও বাঙালি মুসলমানের পরিচয়-সংকট

Featured

বাংলাদেশে রবীন্দ্রনাথকে ঘিরে বিতর্ক মূলত সাহিত্যিক বিতর্ক নয়, এটি ক্ষমতা, শ্রেণি, সংস্কৃতি ও পরিচয়ের রাজনীতির প্রশ্ন। একজন কবি কীভাবে এমন এক প্রতীকী অবস্থানে পৌঁছে যান, যেখানে তাঁকে সমালোচনা করাও সামাজিকভাবে অস্বস্তিকর বা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এই প্রশ্নটি সমাজতত্ত্ব, নৃতত্ত্ব এবং রাজনৈতিক তত্ত্বের আলোকে দেখা যায়। রবীন্দ্রনাথ একজন কবি, নাকি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান? আধুনিক জাতিরাষ্ট্র শুধু … Continue reading রবীন্দ্রনাথঃ সাংস্কৃতিক পবিত্রতা ও বাঙালি মুসলমানের পরিচয়-সংকট →

মানুষ কি সত্যিই স্বাধীন?

Featured

আমরা এমন এক সময়ে বাস করতেছি, যখন ইতিহাসে সম্ভবত মানুষ নিজেকে এর আগে কখনো এতটা স্বাধীন বইলা ভাবে নাই। আধুনিকতার দীর্ঘ যাত্রা আমাদের শিখাইছে- মানুষ নিজেই নিজের কেন্দ্র, নিজের নৈতিকতার উৎস, নিজের পরিচয়ের নির্মাতা এবং নিজের ভাগ্যের একমাত্র স্থপতি। রাষ্ট্র, পরিবার, ধর্ম, ঐতিহ্য কিংবা সম্প্রদায়, যে কোনো বহিরাগত কর্তৃত্বের প্রতি সন্দেহই যেন আধুনিক মানুষের বুদ্ধিবৃত্তিকতার … Continue reading মানুষ কি সত্যিই স্বাধীন? →

ইমাম আল-গাজ্জালী: এক ক্রান্তদর্শী বুদ্ধিজীবী ও আত্মার মনস্তাত্ত্বিক

Featured

আজ থেকে প্রায় হাজার বছর আগে, ১০৫৮ খ্রিষ্টাব্দে পারস্যের (আজকের ইরান) তুস নামের একটা ছোট্ট এলাকায় গাজ্জালীর জন্ম হয়। ওনার আব্বা ছিলেন চরম গরিব, কিন্তু দিলখোলা একজন মানুষ। উনি সুতা কাইটা বাজারে বিক্রি করতেন। ফারসি ভাষায় সুতা কাটুনিদের বলা হয় ‘গাজ্জাল’, সেখান থেকেই ওনার বংশের নাম হয়া যায় গাজ্জালী(দ্বিমত থাকতে পারে)। উনার আব্বা মারা যাওয়ার … Continue reading ইমাম আল-গাজ্জালী: এক ক্রান্তদর্শী বুদ্ধিজীবী ও আত্মার মনস্তাত্ত্বিক →

আল-গাজ্জালির ‘তাহাফুত আল-ফালাসিফা’ নিয়া নোটস

Featured

১০৯৫ সালে লিখিত ইমাম আল-গাজ্জালির তাহাফুত আল-ফালাসিফা- Incoherences Of philosophers (দার্শনিকদের অসংলগ্নতা) ইসলামি দর্শন তথা বিশ্ব দর্শনের ইতিহাসে একটি বৈপ্লবিক গ্রন্থ। এই বইটিতে তিনি তৎকালীন গ্রিক দর্শন প্রভাবিত মুসলিম দার্শনিকদের(বিশেষ কইরা ইবনে সিনা ও আল ফারাবি) ২০টি প্রধান দাবিকে যুক্তি দিয়া, সিস্টেমেটিকভাবে খণ্ডন করছেন। ভাবতে অবাক লাগে ১১ শতকে( ১০০০ বছর আগে) এক মেধাবী তরুণ, … Continue reading আল-গাজ্জালির ‘তাহাফুত আল-ফালাসিফা’ নিয়া নোটস →

প্লেটোর রিপাবলিক নিয়া একটু আলাপ

Featured

প্লেটোর রিপাবলিক, খ্রিস্টপূর্ব ৩৭৫ সালের দিকে রচিত একটা সক্রেটিক সংলাপ। এই বই আজ পর্যন্ত পাশ্চাত্যে যত রাজনৈতিক ও নৈতিক তত্ত্ব প্রতিষ্ঠিত হইছে তার ভিত্তি হিসাবে দাঁড়াইয়া আছে। এইটা সক্রেটিস এবং আরও কয়েকজন কথোপকথনকারীর, বিশেষ কইরা প্লেটোর ভাই গ্লোকন এবং অ্যাডিম্যান্টাসের মধ্যে একটা আলোচনা । এইটার আসল লক্ষ্য ছিল ন্যায়বিচারের সংজ্ঞা নির্ধারণ করা এবং এইটা দেখা … Continue reading প্লেটোর রিপাবলিক নিয়া একটু আলাপ →

কবিতার দিন শেষ হইছে, কবিতার দিন শুরু হইছে

Featured

কবিতার দিন শেষ হইছে। আবার কবিতার দিন শুরু হইছে। আমার কথার মধ্যে হেঁয়ালি আছে কিন্তু সামনে আগাইলে এর অর্থ ধরা কষ্টকর হইব না।  আগে আশির দশকে যারা কবিতা লিখতে আসছিলো তারা বলতো বাংলাদেশে তারা কবিতাকে কবিতা থেইকা মুক্তি দিবে, তারা কেবল কবিতাই লিখবে। কেন তারা এমন কথা বলছিল? এর আগের দশকের কবিতা কি তাহলে কবিতা … Continue reading কবিতার দিন শেষ হইছে, কবিতার দিন শুরু হইছে →

বুদ্ধদেব বসুর নজরুল বিচারঃ একটা বিলম্বিত জবাব

Featured

আবু সায়ীদ আইয়ুব থেকে শুরু করে, হুমায়ুন কবীর, বুদ্ধদেব বসু, কাজী আবদুল ওদুদ এবং হুমায়ুন আজাদ পর্যন্ত কেউই কবি কাজী নজরুল ইসলামের প্রতিভার মূল্যায়ন সঠিকভাবে করতে পারেন নাই বা তাকে তার যথযথ প্রাপ্যটুকু দিতে চান নাই। তার অনেকগুলি কারণ থাকতে পারে। কিন্তু যে জিনিসটি তাদের চোখে আর মনে পর্দা পরাইয়া দিছিল সেইটা হইল তাদের রবীন্দ্রপাঠ। … Continue reading বুদ্ধদেব বসুর নজরুল বিচারঃ একটা বিলম্বিত জবাব →

বাংলাদেশে উত্তর আধুনিকতাবাদ চর্চাঃ একটা বোঝাপড়া

Featured

নব্বইয়ের দশকে কবিতা লেখার সময়ে আমরা উত্তর আধুনিকতাবাদ(Postmodernism) আন্দোলনের সাক্ষী হই। তখন এই আন্দোলন ইউরোপ থেইকা(১৯৬০), ভারত বর্ষ (১৯৭০-৮০) হয়ে বাংলাদেশে(১৯৯০), বিশেষ করে কবিতায় তার মৃদু প্রবাহ জারি রাখতে সক্ষম হয়। বাংলাদেশের কয়েকটি লিটল ম্যাগাজিন যেমন- একবিংশ, লিরিক, নিসর্গ, সকাল ইত্যাদিতে এই আন্দোলন নিয়া লেখা কিছু গদ্য, ইন্টারভিউ, মতামত এবং কবিতা পড়ার সুযোগ হইছে। নবীন … Continue reading বাংলাদেশে উত্তর আধুনিকতাবাদ চর্চাঃ একটা বোঝাপড়া →

জীবনানন্দ-ট্রমা

Featured

আধুনিকতাবাহিত যুক্তিনির্ভর, ব্যক্তিস্বাতন্ত্র্যবোধের বাইপ্রোডাক্ট- অপার শূন্যাতা ও নির্জনতাবোধ, অনিকেত জীবনভাবনা ও এক জোড়া ভ্রামণিক চোখের পাশপাশি, জীবনানন্দ দাশ বাংলা কবিতায় যে আরও একটা পালক যোগ করছেন, সেইটা হইল ‘জীবনানন্দ-ট্রমা’। গ্রামবাংলার নিসর্গে ক্ষণিক আত্মতৃপ্তির জিয়নকাঠি পাইলেও শেষ পযন্ত ‘লাশকাটা ঘর’ই তার কবিতার সাইকি। এখন আমাদেরকে দেখতে হবে এই রোগ তিনি পাইলেন কোথা থেকে? ট্রমা হইল এমন … Continue reading জীবনানন্দ-ট্রমা →

আসল রুমির সন্ধানে

Featured

  আবু সাঈদ ওবায়দুল্লাহ পাশ্চাত্য(ওয়েস্ট) ও প্রাচ্যে(ইস্ট) রুমি-পাঠ একটা হটকারি গ্লাসের মাধ্যমে দেখা ওরিয়েন্টালিস্ট পাঠ। এতে কাজ করেছে পশ্চিম-নিয়ন্ত্রিত ভাষা-বুদ্ধিজীবীরা। জাক লাঁকা বলেছেন ভাষার বাইরে কিছুই নাই। শক্তির কেন্দ্রে থাকা মানুষ নিজের ভাষাকে অপরের ভাষা বানিয়ে ফেলে, নিজের চিন্তাকে অপরের চিন্তা বানিয়ে ফেলে। রুমির অনুবাদেও সেই রকমের ঘটনা ঘটেছে। এটি যারা করেছেন তারা নিজের ভাষাকে … Continue reading আসল রুমির সন্ধানে →

কবিতার ফর্ম, স্ট্রাকচার, টেকনিক ও ভাষা

কবিতার ফর্ম, স্ট্রাকচার ও ভাষা - এই তিনটির মধ্যে পার্থক্য বুঝতে হলে আমরা একটি বাড়ির কথা চিন্তা করতে পারি। সমস্ত বাড়িটি হলো কবিতার ফর্ম, বাড়ির রুমগুলি হলো স্ট্রাকচার আর ফার্নিচারগুলি হলো কবিতার ভাষা। কবিতার পড়াশোনায় কবিতার ফর্ম, স্ট্রাকচার ও ভাষা পর্যবেক্ষণ করার সাথে সাথে আমাদের দেখতে হবে এগুলো কীভাবে কবিতার ভালোলাগা ও বোঝার সাথে জড়িত। … Continue reading কবিতার ফর্ম, স্ট্রাকচার, টেকনিক ও ভাষা →

কবিতার ভাষার দিকে পৌঁছানো

কবিতায় জোর চলে না, কবির ওপর জোর চলে। মানে কবি ইচ্ছা করলে নতুন ভাষা শিখতে পারে, নিজের পড়াশোনা বাড়াইতে পারে, সাথে সাথে তার রুচিবোধও চেইঞ্জ করতে পারে। কোনো শিল্প সৃষ্টি- ইমানুয়েল কান্ট কথিত ‘প্রায়োরি’র মতো- মানে এই বোধ স্বয়ংসম্পূর্ণ, কোনো রকম শর্ত সাপেক্ষহীন। এই বোধ কবি যেখান থেকেই পাক না কেন- এইটা আগে থেকেই জেনিটেকেলি … Continue reading কবিতার ভাষার দিকে পৌঁছানো →

একটি কবিতার জন্ম

কবিতা যে কষ্ট কল্পিত সৃষ্টি নয় তা আর বলার অপেক্ষা রাখে না। কষ্ট কল্পিত কবিতা প্রাণহীন, বিরক্তিকর। আর যে কবিতা- স্থান, কাল, পাত্র, স্মৃতি, ঘটনা, অভিজ্ঞতা, অনুভূতির সংশ্লেষণে গড়ে ওঠে তা হয়ে ওঠে জীবন্ত। তবে সত্যিকারের কবিতা যে কীভাবে আসে তা বলা মুশকিল! কারণ একটি কবিতা জন্মের ইতিহাস এক এক কবির কাছে এক এক রকম। … Continue reading একটি কবিতার জন্ম →

‘কবিতাসংগ্রহ’ এর ফ্ল্যাপ থেকে

আবু সাঈদ ওবায়দুল্লাহ’র কবিতা মাল্টিলেয়ারড, কেন্দ্রহীন, কখনো বিমূর্ত বা পরাবাস্তবতার টেক্সচারে রচিত। তাই তার কবিতা প্রথম পাঠেই উন্মোচিত হয় না সহজে, পাঠকের আরো একটু সময় করে পড়ে নিতে হয়। তখন ধীরে ধীরে তার অবগুন্ঠন ভাঙতে থাকে আর আমরা বিস্ময়ে তার কবিতায় অবগাহন করতে থাকি। সাঈদের কবিতা বদলেছে বহুবার। বাংলাদেশে থাকা অবস্থায় তার কবিতা স্বদেশের শিকড়জুড়ে, … Continue reading ‘কবিতাসংগ্রহ’ এর ফ্ল্যাপ থেকে →

এবাদতনামাঃ নতুন কবিতাপথের যাত্রাবিন্দু

Featured

আবু সাঈদ ওবায়দুল্লাহ (অনেকদিন পর একটি কবিতা বইয়ের ওপর ক্ষুদ্র আলোচনা করলাম। কবিতার বই- 'এবাদতনামা' লিখেছেন বাংলা কবিতার হেভিওয়েট কবি ফরহাদ মজহার। কবিতাগুলি পড়তে গিয়ে  আমি যেরকম মনে করেছি তাই লিখেছি। তাৎক্ষণিক আলোচনা বলা যায়। পাঠক আপনাকে সাদর আমন্ত্রণ) । ফরহাদ মজহার ষাটের দশকের কবি। তার উত্থান ষাটের দশকে কিন্তু বিকাশ ও পরিণতি ষাটের পরবর্তী   … Continue reading এবাদতনামাঃ নতুন কবিতাপথের যাত্রাবিন্দু →

কবিতায় বিশ্বাস,ধর্ম বা ধর্মীয় অনুষঙ্গ ব্যবহার করা বিষয়েঃ 

আধুনিক কবিতা ব্যাধির কবিতা, একাকিত্ব, বোরডোম, হতাশা আর নিরাশার কবিতা। সে জীবনকে দেখেছে একচক্ষু হরিণের মত, তার নেই স্থিতিস্থাপকতা। নেই শক্তি জীবনের বিবিধ টোনকে লালন করার, নেই গভীরতা জীবনের বাইনারি অস্তিত্বকে ধরার। তাই আধুনিক কবিতা অসম্পূর্ণ, রুগ্ন। সে চায় বদ্ধ ঘরে একা শুয়ে থাকতে, তার নিজেরই অসুস্থ আত্মাকে বারবার দেখতে। সে বিশ্বাসকে ভয় পায়, কারণ … Continue reading কবিতায় বিশ্বাস,ধর্ম বা ধর্মীয় অনুষঙ্গ ব্যবহার করা বিষয়েঃ  →

আমি যেমন আমার নই, সে অর্থে কবিতা আমার ভাষার কিছু নয়

কবিতা রচনা যে একটা হাতের কাজ নয় তা সত্য হয় যদি আমরা ভাষার বাইরে গিয়ে দাঁড়াই। হাতের কাজ একটা টুল, একটা শারীরিক সঞ্চালন মাত্র। কবিতা নব্বই ভাগই মনোজাগতিক, দশ ভাগ হাতকারুপণ্যগিরি। এখানে হাতের কাজ ততটুকু যতটুকু শুধু একটা কাঠামো দাঁড় করার জন্য প্রয়োজন পড়ে। কিন্তু একটা বিজলি চমকানোর মত যদি আকস্মিক হাজির/নাজিল না থাকে বা … Continue reading আমি যেমন আমার নই, সে অর্থে কবিতা আমার ভাষার কিছু নয় →

এক পাতার সিঁড়ি- মৃত(আধুনিক)কবিতা

আধুনিক কবিতা- নিরীশ্বর, বিশ্বাস হারানো মানুষের কবিতা। যেন ফ্রয়েড কথিত মানসিক প্রতিবন্ধীদের চোখে দেখা এক বিকলাঙ্গ পৃথিবী। অহঙ্কার, আত্মশ্লাঘা, পাপাচার, ব্যভিচার ইত্যাদির মতো সুস্বাদু অন্ধকার যার অনিঃশ্বেষ চারণভূমি। এখানে কবিদের পরিপ্রেক্ষিত বন্ধ্যা, দুঃখদুষ্টে ক্লিন্ন, কষ্ট জর্জর, স্বমেহনের মতো আত্মক্ষয়ী রুগ্নতা আর গ্লানিতে পূর্ণ। আধুনিক কবিরা এমন এক অসুখে নিজেদেরকে সঁপে দিয়েছেন যেখানে শয়তানও যেতে ভয় … Continue reading এক পাতার সিঁড়ি- মৃত(আধুনিক)কবিতা →

এক পাতার সিঁড়িঃ না-ভাষার কবিতা

ভাষা যেমন কবিতার বাহন তেমনি ভাষা কবিতার ভারও। আমরা যা ভাবি বা যা তৈরি করতে চাই তা একটি ভাষার আবহে রাখি। কিন্ত কখনো চিন্তা করি না যে ভাষা সব কিছুই প্রকাশ করতে পারে না। কবিতা তো নই। আমরা হাজার বছর ধরে যা ভেবে আসছি তা কেবলই একটি তৈরি ভাষার ছাঁচে লেখা। হাজার বছর ধরে থাকা … Continue reading এক পাতার সিঁড়িঃ না-ভাষার কবিতা →

ঘুমঘোর কবিতার ক্যাফে’র সাথে আমার কথোপকথন

(কিছুদিন আগে ফেসবুক ভিত্তিক কবিতার পাতা ঘুমঘোর কবিতার ক্যাফের সাথে আমার কিছু কথোপকথন হয়। অনেকের অনুরোধে পুরো কথোপকথনটি এখানে আপলোড করা হলো। কৃতজ্ঞতা: ঘুমঘোর কবিতার ক্যাফে।) ১। ঘুমঘোর: কবি হয়ে ওঠা কি আপনার মোক্ষ না বাধ্যবাধকতা? কবি না হলে আক্ষেপ হতো? আপনার কবি হয়ে ওঠার ব্যক্তিগত জার্নিটার কথা আমাদের জানান। আবু সাঈদ ওবায়দুল্লাহ: মোক্ষটাই আসল। … Continue reading ঘুমঘোর কবিতার ক্যাফে’র সাথে আমার কথোপকথন →

প্লেটো- কবিতার ভিলেন!

এটি একটি আজব প্যারাডক্স যে প্লেটো নিজে একজন খাস কবি হয়েও তার আদর্শ রাষ্ট্র থেকে কবিতাকে বিদায় করেছেন।  তার ‘ডায়ালগস’ তো কাব্যিক মাল মসলায় ভরপুর!  কিন্তু প্লেটোর সত্যের প্রতি প্রায় মৌলবাদি দৃষ্টি আর আদর্শ রাষ্ট্রের উপর তার অন্ধ বিশ্বাসের কারণে কবিতা হয়ে গেছে একটি অকেজো শিল্প। তিনি মূলত বিশ্বাস করেন যে, শিল্প সময় সময় অনুকরণের … Continue reading প্লেটো- কবিতার ভিলেন! →

কবিতার দায়বদ্ধতা

কবিতার দায় কবিতার অঙ্গীকার এসব কথা বেশ চালু আছে। আছে একটি সামাজিক দায় মেটানোর দাবি। তাকে আমরা দেখি বা না দেখি, স্বীকার করি বা না করি, সেটি পাঠকের দরবারে বেশ ঝেঁকেই বসে আছে।।সেই মোতাবেক প্রশ্ন আসে- কবিতা একটি শিল্প মাধ্যম হিসাবে আমাদের কাছে কীভাবে দায়বদ্ধ? আসলেই কি কবিতার কোনো দায়বদ্ধতা আছে? এটি কি শুধু ভাবের … Continue reading কবিতার দায়বদ্ধতা →

হাইডেগারের কবিতাচিন্তা

কবিতা কীভাবে সৃষ্টির  দরোজা উন্মোচন করে মার্টিন হাইডেগারের সারা জীবনের দর্শন--প্লেটোর সেই যুক্তি নির্ভর ও নিশ্চয়তা-সন্ধানী জ্ঞানের জালে আটকা পড়া পশ্চিমা দর্শনের ভ্রান্ত পদ্ধতির বাইরে,  বিয়িং(Being) এর স্বরূপ আবিষ্কারের সাথে সাথে, নতুন ভাষার এক গোপন দরোজা উন্মোচনের(uncovering) দর্শন। তিনি প্লেটোর ধারার দার্শনিক যেমন দেকার্ত, কান্ট, নিটসের পাগল করা 'সত্য' খোঁজার পরিবর্তে সত্যর অর্থ আসলে যুক্তি তর্ক … Continue reading হাইডেগারের কবিতাচিন্তা →

এলিস মানরোর সাথে কারা ফিনবার্গের ফোনালাপের কিছু অংশ

সাহিত্যে নবেল বিজয়ী এলিস মানরোর  সাথে ডিসেম্বর ২০০১ সালে কারা ফিনবার্গের একটি ফোনালাপ হয়। তার থেকে কিছু অংশ নিচে অনুবাদ করা হলো।   গল্পে ‘সময়’ একটি বিষয় হিসাবে:  এলিস মানরো: আসলে স্মৃতি আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে, কারণ আমি মনে করি আমরা নিজেদেরকে আমাদের আর অন্যের গল্প বলি। নারীরা অবশ্য এটি বেশি করে। পুরুষেরা যখন … Continue reading এলিস মানরোর সাথে কারা ফিনবার্গের ফোনালাপের কিছু অংশ →

কবিতা ও দুর্বৃত্তপনা

আবু সাঈদ ওবায়দুল্লাহ দুর্বৃত্তপনা আর কবিতা লেখা- দুটি দুই রকমের কাজ। ব্যক্তির দুর্বৃত্তপনা আছে কিন্তু কবিতার কোনো দুর্বৃত্তপনা নাই। ব্যক্তি-কবি একজন দুর্বৃত্ত হতে পারে কিন্তু তার লেখা কবিতা দুবৃর্ত্তপনা ধরে রাখে না। দুর্বৃত্তপনা একটি ঈভল ট্যাম্পারামেন্ট, সেটি একটি অপকর্ম সাধন করে-  যার সাথে বেনিফিশিয়ারির রুটি রোজগার, আসন বাসন, মান সম্মান ইত্যাদি জড়িত।কবিতা-প্রতিভা এখানে নাই। তার … Continue reading কবিতা ও দুর্বৃত্তপনা →