আমার আম্মা চলে গেছে দশ বছর আগে!
আম্মার মতো কেউ কি ফিরে আসে দশ বছর পরে?
এ তো এক শূন্য ধাঁধা। ভেতরে প্রকাশ করে ভেতরেই থাকা।
তবু যে কোনো দরোজার দিকে তাকিয়ে থাকি।
আম্মা কি দাঁড়িয়ে আছে চোখ ভরা মায়া!
বলছে ফিরে কি আসবি না ছেলে, হাজারিবাগ, মনেশ্বরে?
যেখানে তোর ঘুড়ি বাঁধা আছে বাবুলদের ছাদে?
আসবি না কি ফিরে পড়ার টেবিলে?
আমি তোকে ডেকে দিতাম ফজর নামাজের ওয়াক্তে।
জানি এসব আমার আজগুবি কল্পনা!
কারণ মায়েরা সব সময় এমনই হয়।
শুধু অপেক্ষায় থাকে দরোজায় দাঁড়িয়ে।
অথবা হাঁটতে হাঁটতে আসবে কলতলা, পুকুর পাড়ে!
ভাবে আমার বাচ্চা যদি আসে ফিরে
আমার বাচ্চা এই পথ ধরে।
মায়েরা কি হারিয়ে যায় দশ বছর আগে?
নাকি ফিরে আসে সব সময় অন্য কোনো নামে?
অথবা মাথার ভেতর চিরদিন বসে থাকে আতুর ঘরে।
বলে আয় বাচ্চা আয় মায়ের কাছে আয়।
আয় বাচ্চা আয় দুধ খাবি আয়।
১৩/০৯/২০১৯

01829961390
প্লিজ একটু এই নাম্বারে কল করবেন !! একটু হেল্প লাগবে ।