কুফা- সাদি ইউসুফ

abstract-461396_640

সাদি ইউসুফ (১৯৩৪-)

কবি সাদি ইউসুফের জন্ম ইরাকের বসরা শহরে, ১৯৩৪ সালে। ইরাকের আর এক শক্তিশালী কবি বদর শাকির আল সাইয়াব তাকে প্রভাবিত করেছেন। পেশায় শিক্ষক ও সাংবাদিক। ১৯৭৯ সন থেকে পৃথিবীর বিভিন্ন দেশ যেমন সিরিয়া, লেবানন, ইয়েমেন, ফ্রান্স ঘুরে বেড়িয়েছেন। বর্তমানে লন্ডনে বাস করছেন। একাধারে কবি, গল্পকার, অনুবাদক, ঔপন্যাসিক, প্রাবন্ধিক। তার ত্রিশটির মতো কাব্যগ্রন্থ আছে।

 

কুফা

আমরা এমন করে নাম রাখিনি যে এটি হয়ে যাবে একটি শহর
আমরা এর কাছে এসেছি
তৃষ্ণার্ত, ক্ষুধার্ত
জ্বলন্ত বালিতে খুঁড়িয়ে চলছি
সূর্য-আগুনে চোখ বাঁধা।
আমরা পৃথিবীকে বিচ্ছিন্ন করে দিয়েছি
মক্কা থেকে না-আমানের প্রাসাদ পর্যন্ত।
যতক্ষণ না পর্যন্ত— আমাদের হাতের হাড় বের হয়ে আসছে
সাদা হয়ে পড়ছে
আমরা পৃথিবীকে কেটে দিচ্ছি একটি ছুরি দিয়ে।

যখন আমরা পানির কাছে পৌঁছলাম
আমরা বললাম-  চলো এখানে বিশ্রাম নিই
আর নদীর পাড় দেখি যেখানে পানি পড়ছে
বয়ে যাচ্ছে, আবার পড়ছে।
আমরা আমাদের তরবারিগুলি সেই নদীর
ভেতরে ডুবিয়ে দিলাম আর কাঁপতে কাঁপতে
আমাদের হাত ঢেকে দিলাম
আর দোয়া করলাম।

এমন করে নাম রাখিনি যে এটি হয়ে যাবে একটি নগর
আমরা কিছুই নির্মাণ করিনি শুধুমাত্র এই দেয়াল
আর ইমাম আলির ঘরটি ছাড়া।
কিন্তু প্রথম শতাব্দী আর প্রথম নয় আর
এখন আমরা একে ছেড়ে চলে যাচ্ছি
বন্দুক আর ট্যাংকের সাঁজোয়া থেকে
ঝু

ন্ত।

Leave a Reply