পল এলুয়ারের দুটি কবিতা

eluard

জানালায়

আমার কখনোই কোনো নিশ্চয়তা ছিলো না, ছিলো না কোনো নিরাশাযা নিশ্চিত করে বলে দেবে আমাদের ভেতর শ্রেষ্ঠ কে। এমন সময় ছিল যখন আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসত। আমি আমার শব্দের প্রভু ছিলাম না। এটি একটি উদাসীনতা আসলে, আমি অনেক সময় ভালো করে জানতাম না- যে আমি কী বলতে চাই। কিন্তু অনেক সময় এটি হত যে- আমার কিছুই বলার ছিল না। বলার প্রয়োজনীয়তা আর না শোনানোর ইচ্ছা- আমার জীবন ঝুলে থাকত চিকন সুতোয়।

এমন সময় ছিলো মনে হত- আমি কিছুই বুঝতাম না। আমার শিকলগুলো ভাসত পানিতে।

 আমার সমস্ত ইচ্ছা আমার স্বপ্ন থেকে জন্ম। এবং শব্দের সাথে আমার ভালোবাসা আমি প্রমাণ করেছি। এ কোন আশ্চর্য প্রাণীর কাছে আমি নিজেকে সঁপে দিয়েছি। কোন শোকার্ত আর আনন্দময় পৃথিবীতে- আমার কল্পনা আমাকে বন্দি করে রেখেছে! আমি নিশ্চিত একটি দূরন্ত রহস্যময় রাজ্যের প্রেমই আমি করছি, যেটি আমারই। আমার ভালোবাসার ভাষা কোনো মানব ভাষার অধীন নয়। আমার মানব শরীর- আমার ভালোবাসার মাংসকে স্পর্শ করে না। আমার প্রণয়মাখা কল্পনাগুলো অপরিবর্তনীয় আর এগুলো এতোই উঁচুতে যে- ভুল করার জন্য কোনো কিছুই আমাকে আর টলাতে পারবে না।

 

নতুন রাতে

নারী যার সাথে আমি ছিলাম

নারী যার সাথে আমি থাকি

নারী যার সাথে আমি থাকব

সর্বদা একই রকম

তুমি পরো একটি লাল আবরণ

লাল দোস্তানা লাল মুখোশ

আর গাঢ় মোজা

কারণ আমি তোমাকে সম্পূর্ণ নগ্ন দেখতে চাই

নগ্নতা, নিষ্পাপ- হে তৈরি কারুকার্যময় পোশাক

 স্তন হে আমার হৃদয়

 

 অনুবাদ: আবু সাঈদ ওবায়দুল্লাহ

Leave a Reply