লেবু ফলের প্রতি

lemon2

পাবলো নেরুদা

লেবু ফলের প্রতি

মুক্ত

সেইসব লেবুফুল  থেকে

চাঁদের আলোর পাশে

সেই ভালোবাসার ঘ্রাণ থেকে

বেদনাহত

সুগন্ধে ডোবা

এই যে তার আগমন ঘঠল

লেবুগাছ  থেকে – তার হলুদ

তার গ্রহ-প্রণালী থেকে

লেবু পড়ে গেল পৃথিবীতে।

 

কোমল ফল!

আমাদের কিনারাগুলি ভরা লেবুফলে

আলো আর সোনার বাজার

পড়ে গেল গাছ থেকে।

আর আমরা খুলে ফেলি

অলৌকিক দুটি ভাগ

জমাটবাঁধা এসিড

যা দৌড়ে এল নক্ষত্রের গোলার্ধ থেকে

আর প্রকৃতির সবচেয়ে গভীর পানীয়

অপরীবর্তনীয়, জীবন্ত

ধ্বংসহীন।

লেবুর তরতাজা থেকে জন্ম

ওর সুগন্ধ-বাড়ি থেকে

ওর এসিড থেকে

একটি গোপন ভারসাম্য।

 

লেবুর ভেতরে ছুরি

কাটে

একটি ছোট

ক্যাথিড্রাল

বেদির পেছনে লুকনো জানালা

আলোর দিকে খোলা

তার কাচময় এসিড

আর ঝরছে

যেমন পোখরাজ ঝরে টুপটুপ

বেদির উপর

তাজা স্থাপত্যের পাশে।

 

তাই যখন হাত

দুমরে দিচ্ছে

কাটা জায়গাটার গোলার্ধ

লেবু তোমার থালায়

এক স্বর্নের দুনিয়া

তুমি ঢেলে দাও

এক

হলুদ পেয়ালা

অলৌকিকে ভরা।

পৃথিবীর স্তুনের একটি মিষ্টি বোঁটা

একটি আলোর রশ্মি যা ফল হয়ে আসে

পৃথিবীর ছোট আগুন।

অনুবাদ: আবু সাঈদ ওবায়দুল্লাহ

Leave a Reply